বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আমরা ব্যর্থ হতে চাই না, ঐক্যবদ্ধভাবে এগোতে হবে— প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন— “আমরা নিজেরা যদি বিভক্ত হই, তবে জাতি হিসেবে আমরা ব্যর্থ হবো। কিন্তু আমরা ব্যর্থ হতে চাই না।”

- Advertisement -

মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয়, আমরা মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।”

তিনি আরও বলেন— “রাষ্ট্রের দায়িত্ব হলো সব ধর্ম ও বিশ্বাসকে সমান চোখে দেখা। ধর্মীয় পার্থক্য থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রের কাছে আমরা সবাই সমান। রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে ধর্ম, পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য করবে না।”

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৈঠকে ড. ইউনূস বলেন— “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।”

এ সময় তিনি দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ তৈরি হচ্ছে। সারাদেশে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।

তারা আরও জানান, এবারের পূজায় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পক্ষের কাছ থেকে সব ধরনের সহযোগিতা মিলছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও