রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে সরকার : আজাদ মজুমদার

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে।  

- Advertisement -

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে : প্রেস সচিব

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লেখেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে— এমন প্রচারণার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা এ ধরনের কথা ছড়াচ্ছে, তারাই কয়েক দিন আগেও নির্বাচন নিয়ে সংশয় তৈরি করার চেষ্টা করেছিল।

এখন নির্বাচন সময়মতো হচ্ছে দেখে তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব হাজির করছে। আমরা লক্ষ্য করেছি, এদের এই রকম অসৎ প্রোপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। বাস্তবে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে সরকার।

সর্বশেষ

এই বিভাগের আরও