বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফেসবুকে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের তারকাদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর অধিকারী তিনি।

- Advertisement -

মঙ্গলবার (২৮ জুলাই) পর্যন্ত পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে ফেসবুক অনুসারীর দিক থেকে দেশের তারকাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই অভিনেত্রী।

প্রায় ১২ বছরের অভিনয় ক্যারিয়ারে পরীমনির দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেয়েছে। তবে চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ও বিভিন্ন আলোচিত ঘটনার কারণে তিনি নিয়মিত আলোচনায় ছিলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, পরীমনির জনপ্রিয়তার অন্যতম কারণ ফেসবুকে তার সরব উপস্থিতি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, ভ্রমণ, সন্তানের সঙ্গে সময় কাটানোর ছবি, ফটোশুট ও নতুন কাজের খবর নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন পোস্টেও ব্যাপক সাড়া দেখা গেছে। গত রোববার মেয়ের একটি ভিডিও প্রকাশ করে ‘সাজুনি বুড়ি দেখেন’ ক্যাপশন দেন পরীমনি। মাত্র ২২ ঘণ্টায় ভিডিওটিতে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২ হাজার মন্তব্য এবং প্রায় ১৫ লাখ ভিউ হয়।

ফেসবুকে শীর্ষে ওঠার বিষয়ে পরীমনি বলেন, জীবনের ছোট ছোট বিষয়গুলো তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় অর্জন এবং যারা পাশে আছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

এর আগে ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের মধ্যে কয়েকবার পালাবদল হয়েছে। ২০২৩ সালের আগস্টে সাকিব আবারও এগিয়ে গেলেও এবার ব্যবধান বাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করলেন পরীমনি।

সর্বশেষ

এই বিভাগের আরও