সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নগরের বন্দর থানা পুলিশের অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম প্রকাশ মো. রফিকুল ইসলাম প্রকাশ আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এসআই ইমরান ফয়সাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নিমতলা ফ্লাইওভার চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহভাজন রাশেদুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার সঙ্গে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও