সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারি বিতরণ করল সামাজিক সংগঠন প্রয়াস

নিউজ ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশাবাহিত রোগ থেকে শিশুদের সুরক্ষায় সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে হেফজখানায় মশারি বিতরণ করা হয়েছে।

- Advertisement -

সম্প্রতি সমাজের অবহেলিত একটি হেফজখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রয়াসের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। মশারি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ূন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের উপদেষ্টা প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোমিনুল হক, লায়ন জি কে লালা, নুর আকতার জাহান, জাফর ইকবাল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন, রন্ধনশিল্পী সাবিনা ইকরাম সিরাজী, রোটারি জেলার ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, দেশসেরা সফল নারী আনিকা আনোয়ার, লায়ন আশীষ ভট্টাচার্য্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা পরিচালক হাসান তারিক চৌধুরী, প্রধান পরিচালক মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, সারিস্ত বিন্তে নুর, আবছার উদ্দিন অলি, মো. হুমায়ুন কবির, খালেদা আকতার চৌধুরী, ডা. জান্নাতুল হক নাঈম, আজীবন সদস্য শফিকুল ইসলাম চৌধুরী, প্রবীর কুমার দত্ত সাজু, আসাদুর রহমান, প্রেসিডেন্সি স্কুলের পরিচালক নাসরিন হক, ইউসিবিএল ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার অপারেশন হোসনী মোবারক জিকু, গ্রিনল্যান্ড সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মুবিনুল হক, সাধারণ সম্পাদক আলতাফুর রশীদ বাবু, সহসাধারণ সম্পাদক রফিউল কাদের, সমাজকর্মী মাহমুদা মুমুসহ প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।

বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় প্রয়াস পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকা পর্যন্ত প্রয়াস পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মশারি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও