চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
- Advertisement -
গক ১৫ অক্টোবর উপজেলার সৈয়দ নগর এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে এ কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও বোয়ালখালী থানা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

